আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

হামাসের প্রধান সিনওয়ার ‘সম্ভবত’ নিহত: ইসরায়েল

হামাসের প্রধান সিনওয়ার ‘সম্ভবত’ নিহত: ইসরায়েল

ছবি: এলএবাংলাটাইমস

ইসরায়েলের হামলায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার ‘সম্ভবত’ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজায় তাদের হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন সম্ভবত ইয়াহিয়া সিনওয়ার। তবে সিনওয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারছে না তারা। নিহত ব্যক্তিদের পরিচয় যাচাই করে দেখা হচ্ছে।

ইসরায়েলি বাহিনীর এই বিবৃতির পর হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। হামাসের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সাধারণত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট আল-মাজদে তথ্য প্রকাশ করা হয়। সিনওয়ারের বিষয়ে জানতে ইসরায়েলি সংবাদমাধ্যম নয়; বরং হামাসের কাছ থেকে তথ্য আসা পর্যন্ত ফিলিস্তিনিদের অপেক্ষা করতে বলছে এই ওয়েবসাইট।

এদিকে ইসরায়েলের আর্মি রেডিও বলছে, গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের সেনাদের স্থল হামলায় তিনজন নিহত হয়েছেন। তিনটি মরদেহ ইসরায়েলের সেনাদের কাছে রয়েছে। নিহত ব্যক্তিদের একজন যে সিনওয়ার, ভিডিও-ছবি দেখে তারই প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে নিহত ব্যক্তিদের ‘ডিএনএ পরীক্ষা’ করে দেখছে ইসরায়েলের সামরিক বাহিনী।

যদি সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায় তাহলে তা হামাসের জন্য হবে বড় আরেকটি ধাক্কা। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হামাসের সাবেক প্রধানসহ শীর্ষপর্যায়ের কয়েকজন নেতা নিহত হয়েছেন।

গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। এরপর ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের প্রধান করা হয়। ইসরায়েল মনে করে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী সিনাওয়ার। হামাস নেতা সিনওয়ার দীর্ঘদিন ইসরায়েলের কারাগারে ছিলেন। ২০১১ সালে তিনি বন্দী বিনিময়ের আওতায় মুক্তি পান।

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল-জাজিরাকে বলেন, সিনওয়ারকে হত্যার খবর যদি শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়, তাহলে হামাসকে একটি পুনর্গঠনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কারণ, ইতিমধ্যে হামাসের নেতৃত্বকাঠামো ভেঙে পড়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত