আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

জাবালিয়ায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

জাবালিয়ায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

ছবি: এলএবাংলাটাইমস

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল শুক্রবার রাতের এই হামলায় ৩৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে স্থানীয় আল-আওহা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানায়, জাবালিয়ার তাল আল-জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী ৬ অক্টোবর থেকে জাবালিয়ার চারপাশসহ গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তারা বলছে, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছেন। তাই তাঁরা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছেন।

এর পর থেকে প্রায় প্রতিদিনই জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটছে। যদিও এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে আগে থেকেই কার্যত বিধ্বস্ত হয়ে রয়েছে এলাকাটি।

জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, গতকাল রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্থানীয় পরিবারগুলো নৃশংস পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত