আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে হামলা: ইসরায়েল

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে হামলা: ইসরায়েল

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

আজ রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা বলে। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে এই হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের একটি কমান্ড সেন্টার ও একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় এই হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজ ভোরে দক্ষিণ বৈরুতের দুটি স্থানে ইসরায়েল হামলা চালায়। দুটি স্থানই পড়েছে দাহিয়েহ এলাকায়। এলাকাটি হিজবুল্লাহর শক্তঘাঁটি হিসেবে পরিচিত।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, তারা দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে। এ হামলায় হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া এই এলাকায় ইসরায়েলি সেনারা লক্ষ্যবস্তুভিত্তিক অভিযান পরিচালনা করছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গতকাল শনিবার ড্রোন হামলা চালায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত