আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর, তেল আবিবে জরুরি অবস্থা

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর, তেল আবিবে জরুরি অবস্থা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলার পরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইরান–সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে গ্লিলত সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০–এর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিব ও হাইফায় প্রথমবারের মতো মধ্যম পাল্লার রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে হিজবুল্লাহ। দাবি করা হয়েছে, উত্তর–পশ্চিমাঞ্চলের হাইফা শহরের ‘স্টেলা ম্যারিস নৌঘাঁটিতে’ বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজতে শোনা যায়। এ সময় শহরটির বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ ছাড়া তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার একটি ছবি টেলিগ্রামে পোস্ট করেছে হিজবুল্লাহ। যদিও এর বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন রয়েছে।

এর আগে গত শনিবার সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সে সময় নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত