আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরানে ইসরায়েলি হামলার সমাপ্তি, আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা

ইরানে ইসরায়েলি হামলার সমাপ্তি, আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরানে প্রতিশোধমূলক হামলার ইতি টেনেছে ইসরায়েল। শতাধিক যুদ্ধবিমান দিয়ে ইরানের তিন প্রদেশে এই হামলা চালানো হয়েছে।

তবে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করা হলেও আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের দুইটি শক্তিশালী দেশ সরাসরি হামলা-পাল্টা হামলার মধ্যে জড়িয়ে পড়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিশোধ নিতে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যার জবাব দিতে প্রায় এক মাস ধরে মরিয়া ছিল ইসরায়েলি সরকার।

তবে ইসরায়েলের এই হামলাকে সফলভাবে ঠেকিয়ে দেওয়ার দাবি করছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বলা হচ্ছে, কিছু স্থানে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে।

এর আগে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানে এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব বলেছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত