আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরানে হামলার সব লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু

ইরানে হামলার সব লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরানে হামলার সব লক্ষ্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের বিমান হামলাটি ছিল ‘নিখুঁত ও শক্তিশালী’।

নেতানিয়াহু বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম ইরানের হামলার জবাব দেওয়া হবে এবং শনিবার আমরা হামলা চালিয়েছি...হামলাটি ছিল নিখুঁত ও শক্তিশালী। এর মধ্য দিয়ে সব লক্ষ্য অর্জিত হয়েছে।’

আজ রোববার এক ভাষণে নেতানিয়াহু এসব কথা বলেন। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। হিব্রু বর্ষপঞ্জি অনুযায়ী সেই হামলার বর্ষপূতি আজ রোববার। সেই উপলক্ষে তিনি এ ভাষণ দেন।

এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।

সেসব হামলা সম্পর্কে নেতানিয়াহু বলেন, ইরান কয়েক শ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল। কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছিল। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের বিমানবাহিনী ইরানে হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় আঘাত করেছে।’

ইরানের সহায়তাপুষ্ট হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডারের হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ১ অক্টোবর ইসরায়েলে হামলা করা হয়েছিল বলে জানিয়েছিল তেহরান।

অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও দেশটির সহায়তাপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে গত শনিবার ইরানে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। যদিও এ হামলার আগে ইরানে আর কোনো হামলার কথা স্বীকার করেনি ইসরায়েল।

এদিকে রাজধানী তেহরান ও আরও দু-একটি প্রদেশে গতকাল সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার কথা স্বীকার করেছে ইরান। এসব হামলায় চার সেনা নিহত ও ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে তেহরান।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত