আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইসরায়েলে বাস স্টপে ট্রাক দিয়ে হামলা, কয়েক ডজন আহত

ইসরায়েলে বাস স্টপে ট্রাক দিয়ে হামলা, কয়েক ডজন আহত

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলের তেল আবিবে একটি বাস স্টপে ট্রাক দিয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সার্ভিস।

এক বিবৃতিতে মেগান ড্যাভিড অ্যাডম সর্ভিস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি বাস স্টপে যাত্রীদের লক্ষ্য করে ট্রাক চালিয়ে দেওয়া হয়। এতে আহতের ঘটনা ঘটেছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বলা হয়েছে, আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক ও পাঁচজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

পুলিশ বলছে, যে চালক মধ্য ইসরায়েলে আইডিএফ-এর গ্লিলট ঘাঁটির বাইরে একটি বাস স্টপে যাত্রীদের ওপর ট্রাক উঠিয়ে দিয়েছে তাকে গুলি করে প্রতিহত করা হয়েছে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাতে উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় এই হামলা চালানো হয়। গাজা সিটির একটি স্কুল এবং লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও মেডিকেল সূত্রে জানা যায়, শনিবার রাতে বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৫ জন নিহত হন। পরে আরেকটি বাড়িতে হামলা হলে আরও ১০ জন প্রাণ হারান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত