আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র, ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র, ইরানের হুঁশিয়ারি

ছবিঃ এলএবাংলাটাইমস

মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২ নভেম্বর) এই বিমান পাঠায় ওয়াশিংটন। এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। এর আগে শুক্রবার (১ নভেম্বর) এই ধরণের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন।

ওই সময় পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, যুদ্ধবিমান, ট্যাঙ্কার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। ভবিষ্যতেও তাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে।

এ নিয়ে মধ্যপ্রাচ্য ও আশপাশের এলাকা সম্পর্কিত মার্কিন কমান্ড থেকে সামাজিক যোগাযোগমাধ্যম জানানো হয়, মাইনট এয়ার ফোর্স বেসের পঞ্চম বোমা উইং থেকে মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান পাঠানো হয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ইরান ও তাদের সহযোগী কেউ কিংবা ছদ্মবেশী কেউ যদি মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ব্যক্তিকে টার্গেট করে, তাহলে তাদের রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের নৃশংসতার কঠোর জবাব পাবে। এটি শুধু প্রতিশোধের বিষয় নয়, বরং যুক্তিসংগত পদক্ষেপ, যা ধর্মীয় নীতি, শরীয়া ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত।

গত ২৬ অক্টোবর ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই তেহরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় যুদ্ধ ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ ইরান। এর মধ্যেই সেখানে মার্কিন বোমারু বিমান পাঠানো হলো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত