আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা: গ্রেপ্তার ৩

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা: গ্রেপ্তার ৩

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যায় নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা ছোড়া হয়। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান (বিশেষত সামরিক গোয়েন্দা বিমান) থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত একে ‘গুরুতর ঘটনা’ বলে মন্তব্য করেছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পুলিশ ও শিন বেত যৌথভাবে জিজ্ঞাসাবাদ করবে। বিবৃতিতে আরও বলা হয়, আদালত ৩০ দিনের মধ্যে তদন্তের বিস্তারিত প্রকাশ বা সন্দেহভাজনদের পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

ইসরায়েলের পার্লামেন্টের মুখপাত্র আমির ওহানা অভিযোগ করেন, এ ঘটনার পেছন সরকারবিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে।

যুদ্ধবিষয়ক মন্ত্রিসভার সাবেক সদস্য ও বিরোধীদলীয় নেতা বেনি গান্তজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘সন্দেহ যদি সত্যি হয় এবং দেখা যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফ্ল্যাশ বোমা ছোড়ার পেছনে অ্যাকটিভিস্টরা (বিক্ষোভকারী) রয়েছেন, তাহলে পরিষ্কারভাবে বলা যায়, এটি প্রতিবাদ নয়, এটি সন্ত্রাস।’

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। একই সঙ্গে জনসমাগম হয়, এমন স্থানে সহিংসতা বাড়ছে বলে তিনি সতর্ক করেন। তিনি এক্সে এক পোস্টে বলেছেন, তিনি শিন বেতের প্রধানের সঙ্গে কথা বলে এ ঘটনা তদন্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জড়িত ব্যক্তিদের এ ঘটনায় দ্রুত আইনের আওতায় আনার পরামর্শ দেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত