আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গাজার উত্তরাঞ্চলে অস্থিরোগের ‘একমাত্র চিকিৎসক’ ইসরায়েলি হামলায় নিহত

গাজার উত্তরাঞ্চলে অস্থিরোগের ‘একমাত্র চিকিৎসক’ ইসরায়েলি হামলায় নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

সাইদ জোউদেহ পেশায় চিকিৎসক। থাকতেন ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে। বলা হয়, ওই অঞ্চলের মানুষের জন্য অস্থিরোগের একমাত্র চিকিৎসক তিনি। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছে সায়েদ।

ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা চিকিৎসক সায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার সময় তিনি কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান ও আল-আওদা হাসপাতালে শল্যচিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা এই ঘটনার বিষয়ে কিছুই জানে না। তদন্ত করে দেখা হচ্ছে।

চিকিৎসক সায়েদ অবসরে ছিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর তিনি মানুষের সেবায় নতুন করে কাজে নামেন। গত মাসে কামাল আদওয়ার হাসপাতালে প্ল্যাকার্ড হাতে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। তাতে লেখা ছিল, ‘আমাদের বাঁচান’।

হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, ‘রোগী দেখে আল-আওদা হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাংক থেকে তাঁর (সায়েদ) দিকে সরাসরি গোলাবর্ষণ করা হয়। দুর্ভাগ্যজনকভাবে তিনি ঘটনাস্থলে নিহত হন।’

তবে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, চিকিৎসক সায়েদকে একটি ড্রোন থেকে গুলি করা হয়েছিল।

মাস দুয়েক ধরে গাজার উত্তরাঞ্চলে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ওই অঞ্চলে বোমাবর্ষণ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের দাবি, গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাই ওই অঞ্চলে হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

এক বছরের বেশি সময় ধরে চলা নির্বিচার হামলায় নারী-শিশুসহ সাড়ে ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত