আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এবার ইয়েমেনে হামলা শুরু করল ইসরায়েল, নিহত ৯

এবার ইয়েমেনে হামলা শুরু করল ইসরায়েল, নিহত ৯

ছবিঃ এলএবাংলাটাইমস

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর খবর জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েল অভিমুখে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ইয়েমেনে আনুষ্ঠানিকভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

হুতিদের আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল ইসরায়েলি হামলায় ইয়েমেনে নয়জন নিহতের খবর জানিয়েছে। তাঁদের মধ্যে বন্দরনগরী সালিফে সাতজন এবং রাস ঈশা জ্বালানি অবকাঠামোয় বাকি দুজন নিহত হয়েছেন। দুটি জায়গাই ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদাহ প্রদেশে অবস্থিত।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানার বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে।

হুতি–ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল মাশিরাহ জানায়, আজ ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাহতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েল।

টেলিভিশন চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, সানার দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে। এ ছাড়া হোদেইদাহর বন্দরে শত্রুপক্ষ অন্তত চারটি হামলা চালিয়েছে। জ্বালানি স্থাপনায় দুটি হামলা হয়েছে।

তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত