আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইসরায়েলি বিমান হামলায় গাজায় সিনিয়র হামাস নেতা নিহত

ইসরায়েলি বিমান হামলায় গাজায় সিনিয়র হামাস নেতা নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে এক ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। রবিবার (২৪ মার্চ) ভোরে হামাসের এক কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলায় বারদাউইল ও তার স্ত্রী নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

১৯ জানুয়ারি থেকে প্রায় দুই মাস স্থায়ী যুদ্ধবিরতি শেষে মঙ্গলবার (১৯ মার্চ) ইসরায়েল আবারও গাজায় বড় ধরনের হামলা শুরু করে। ইসরায়েল অভিযোগ করেছে, হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়াতে সম্মত হয়নি।

অন্যদিকে, হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করেছে এবং বলেছে, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এক বিবৃতিতে হামাস জানায়, হামলার সময় বারদাউইল ও তার স্ত্রী নামাজ আদায় করছিলেন।

ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরুর পর থেকে ১০ জনের বেশি হামাস কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে।

গাজায় ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সীমান্ত পার হয়ে ইসরায়েলে হামলার পর ইসরায়েল হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪৯,৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, গাজার অবকাঠামো ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম 

 

শেয়ার করুন

পাঠকের মতামত