আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

বিশ্বে প্রতি চার শরণার্থীর একজন সিরিয়ার

বিশ্বে প্রতি চার শরণার্থীর একজন সিরিয়ার

বিশ্বে এখন সিরীয়রাই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শরণার্থী। গত বছরের মাঝামাঝি পর্যন্ত অন্তত ৩০ লাখ সিরীয় ভয়াবহ গৃহযুদ্ধ এড়াতে দেশ ছেড়েছেন। তারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে আশ্রয় নিয়েছেন। গত বছর বিশ্বজুড়ে অন্তত ৫৫ লাখ লোক বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে ১৪ লাখ লোক অন্য দেশে আশ্রয় নিয়েছেন। গতকাল বুধবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর :রয়টার্স, এনডিটিভি ও আলজাজিরা অনলাইন।বিশ্বজুড়ে বর্তমানে শরণার্থীর সংখ্যা কমপক্ষে এক কোটি ৩০ লাখ। তাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ফিলিস্তিনিরা। অন্তত ৫০ লাখ ফিলিস্তিনি জাতিসংঘের একটি সংস্থা ইউএনআরডবি্লউএর অধীনে শরণার্থী হিসেবে রয়েছেন। তাদের পরেই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটি এখন সিরীয়দের। গড়ে মোট বৈশ্বিক শরণার্থীর প্রতি চারজনের একজন সিরীয় নাগরিক। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসেবে ১৯৯৬ সালের বতর্মানে শরণার্থী সংখ্যা সবচেয়ে বেশি। এক বিবৃতিতে জাতিংসঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) অ্যান্টনিও গুটেরেস বলেন, বিশ্বসম্প্রদায় যতদিন চলমান সংঘাতগুলোর রাজনৈতিক সমাধান খুঁজে পেতে এবং নতুন সংঘাত শুরু হওয়া ঠেকাতে ব্যর্থ হবে, ততদিনই আমাদের এ নাটকীয় মানবিক বিপর্যয় মোকাবেলা করতে হবে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ২০১১ সালের মার্চে বিদ্রোহ শুরু করে সিরিয়াবিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো। একপর্যায়ে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এ পর্যন্ত সে সংঘাতে অন্তত দুই লাখ লোক প্রাণ হারিয়েছেন। অর্ধেকের বেশি সিরীয় বাস্তুচ্যুত হয়েছেন। ইউএনএইচসিআরের হিসেবে, গত বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে অন্তত ৫৫ লাখ লোক ঘরবাড়ি ছাড়া হয়েছেন। তাদের মধ্যে ১৪ লাখ পাড়ি জমিয়েছেন অন্য কোনো দেশে। এ সময়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা শরণার্থীদের প্রধান উৎসস্থলে পরিণত হয়েছে। তার আগে এক দশকেরও বেশি সময় ধরে শরণার্থী সৃষ্টির মূল কেন্দ্র ছিল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ফিলিস্তিনিদের বাদ দিলে গত তিন দশক ধরে শরণার্থীদের সংখ্যায় শীর্ষে ছিল আফগানরা। এবার তারা দ্বিতীয় স্থানে নেমে এসেছে। আফগানিস্তানের ২৬ লাখ লোক পাকিস্তান ও ইরানে আশ্রয় নিয়ে বসবাস করছে। তৃতীয় স্থানে রয়েছে সোমালিরা, ১১ লাখ। ইউএনএইচসিআরের হিসেবে, সিরীয় শরণার্থীরা আশ্রয় নিয়েছে প্রতিবেশী লেবানন, ইরাক, জর্ডান ও তুরস্কে। লেবাননের প্রতি এক হাজার বাসিন্দার বিপরীতে রয়েছে ২৫৭ জন সিরীয় শরণার্থী। যুদ্ধতাড়িত সিরীয়দের দ্বিতীয় আশ্রয়দাতা দেশ হচ্ছে জর্ডান। ইউএনএইচসিআর জানায়, গত বছর বিভিন্ন দেশে সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদনকারীও ছিলেন সিরীয়রা। ২০১৪ সালের প্রথম ছয় মাসে অন্তত ৫৯ হাজার ৬০০ সিরীয় আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের ৪০ শতাংশই পেয়েছে জার্মানি ও সুইডেন। আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকিরা। তারা করেছে প্রায় ২৯ হাজার আবেদন। গত বছর ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে জীবন দিতে হয়েছে অন্তত সাড়ে তিন হাজার মানুষকে।

শেয়ার করুন

পাঠকের মতামত