আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউইয়র্কে করোনায় আক্রান্ত আরও ২ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনায় আক্রান্ত আরও ২ বাংলাদেশির মৃত্যু

বুধবার নিউইয়র্কে ৩৮ বছর বয়সী দুই যুবক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ২৩৫ জন মারা গেলেন এই মহামারীতে। আর ৫৮ দিন শেষে যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে মারা গেছেন মোট ২৫৬ জন বাংলাদেশি।

লং আইলান্ডের বাসিন্দা গৌরাঙ্গ বিশ্বাস ৪০ দিন এই মরণঘাতী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে হেরে যান।  লং আইল্যান্ড জ্যুইশ হাসপাতালে গৌরাঙ্গের সঙ্গে তার ছোট ভাই প্রদীপ বিশ্বাসও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গৌরাঙ্গ কুইন্সের জেএফকে এয়ারপোর্ট সংলগ্ন হোটেল নাইনটি ফাইভে কাজ করতেন।

ওজন পার্কের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না কুইন্স হাসপাতালে তিন সপ্তাহ করোনার সঙ্গে লড়ে মারা যান।

দুই সন্তানের জনক মুন্না বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ভাইয়ের ছেলে ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর বড় বোনের ছেলে। ম্যানহাটনের একটি রেস্টুরেন্টের কর্মী ছিলেন মুন্না।

এলএবাংলাটাইমস/এলআরটি/এওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত