আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আত্মত্যাগের উৎসব ঈদ-উল-আযহা

আত্মত্যাগের উৎসব ঈদ-উল-আযহা

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। মহান আল্লাহর আনুগত্য ও দ্বীনের পথে সর্বোচ্চ আত্মত্যাগের এই উৎসবটি মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার  বাংলাদেশে পালিত হবে। আমাদের দেশে এই উৎসবটি কোরবানির ঈদ নামেও পরিচিত। এদিন মুসলমানরা মহান আল্লাহর নির্দেশে পশু জবাই করে ঈদ-উল-আযহার আনুষ্ঠানিকতা সমাপ্ত করেন। তাই ইতোমধ্যে সারা দেশের মতো সিলেটের হাট-বাজারেও পশু বেচাকেনার মহাধুম পড়েছে। সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে।

দেশ-বিদেশে নানা প্রস্তুতি আয়োজনের মধ্য দিয়ে মুসলমানরা এই উদযাপন করছেন।  মূলত এই ঈদ আন্নদঘন ঈদুল ফিতরের পরিশিষ্ট বা সমাপনী ঈদ। নগরের শাহী ঈদগাহসহ নামাজের স্থানসমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করা হয়েছে। সিলেটের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামায়াত। পবিত্র ঈদ-উল-আযহাকে নিরাপদে পালনে পুলিশের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার থেকে ৩দিন সরকারী ছুটি।

ঈদ-উল-আযহার মূল উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। একদিন নবী হযরত ইবরাহিম (আ.) আল্লাহ কর্তৃক স্বপ্নাদৃষ্ট হয়ে তাঁর প্রাণপ্রিয় কিশোর পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হন। পবিত্র মক্কার কাছে মিনা নামক স্থানে প্রায় ৩ হাজার ৮ শত (সৌর) বছর আগে এই ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে মহান রাব্বুল আ’লামীন সন্তুষ্ট হয়ে হযরত ইবরাহিম (আ.) কে ছেলের পরিবর্তে একটি সুন্দর পশু কোরবানির আদেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ এই ৩ দিন পশু কোরবানি হয়।

গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা প্রভৃতি পশু কোরবানি করে ঈদ-উল-আযহা উৎসব পালন করা হয়। কোরবানি প্রত্যক মুসলিম সচ্ছল ব্যক্তির জন্য ওয়াজিব। পবিত্র মক্কা, মদিনা শরীফে হজ্ব করতে যাওয়া হাজীদেরও কোরবানি দিতে হয়। উট, গরু, মহিষ অনধিক সাত জনের পক্ষে এবং মেষ, ছাগল, দুম্বা একজনের নামে কোরবানি দেওয়া হয়। কোরবানির পশুর মাংস তিন ভাগ করা হয়। এরমধ্যে এক ভাগ কোরবানিদাতা, এক ভাগ আত্মীয়-স্বজন এবং এক ভাগ দু:স্থ-গরিব যারা কোরবানি দিতে সক্ষম নয় তাদের মাঝে বন্টন করে দেয়া উত্তম। কোরবানির পশুর চামড়া বিক্রির অর্থ ভোগ করা যায় না। চামড়া বিক্রিলব্ধ অর্থ দরিদ্র মানুষ এবং এতিমখানায় দান করতে হয়।

ঈদ-উল-আযহার সাথে পবিত্র হজের সম্পর্ক অবিচ্ছেদ্য। হজ্ব শব্দের আভিধানিক অর্থ–সংকল্পবদ্ধ হওয়া কিংবা ইচ্ছে পোষণ করা। গত শনিবার  থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এছাড়া ইসলামের পবিত্র স্থান মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এই ঈদের আনুষাঙ্গিক আরও কিছু ইবাদতের মধ্যে রয়েছে। ৯ জিলহজ ফজরের নামাজ থেকে ১৩ জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবির উচ্চারণ করা জরুরি। ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।’ ঈদ-উল-আযহার দুই রাকাত নামাজ জামাতে আদায় করা ওয়াজিব।

এলএবাংলাটাইমস/আইএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত