আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মেয়েদের ইউরোতে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

মেয়েদের ইউরোতে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

এক-দুই বছর নয়। ফুটবলের মেজর শিরোপার জন্য দীর্ঘ ৫৬ বছর অপেক্ষা করেছে ইংল্যান্ড। গেল ইউরোতে পুরুষ দল ফাইনালে উঠেও সেই আক্ষেপ দূর করতে পারেনি। অবশেষে নারী ফুটবলাররা পারলেন খরা কাটাতে। উইমেন’স ইউরোর রেকর্ড চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড নারী দল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার দিবাগত রাতে অতিরিক্ত সময়ে গড়ানো ইউরোর ফাইনালে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড নারী দল। দলের জয়ের ম্যাচে গোল করেছেন এলা টুন ও ক্লোয়ি ম্যাগি কেলি। আর প্রতিপক্ষের হয়ে জালের দেখা পান লিনা মাগুল।

১৯৬৬ বিশ্বকাপে জিওফ হার্স্ট-ববি চার্লটনদের পর থেকে এতদিন ধরে ট্রফির জন্য ইংলিশ ফুটবলে হাহাকার ছিল। এতদিন পর সেই আক্ষেপ দূর হলো নারী ফুটবলারদের দিয়ে।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে এগিয়ে নেন এলা টুন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। একটু পরেই জার্মানিকে খেলায় ফেরান লিনা মাগুল। জার্মানি সমতায় ফিরলে শেষ পর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ব্যবধান গড়ে দেন কেলি। ১১০তম মিনিটে গোল করে ইংলিশ দর্শকদের উচ্ছ্বাসে ভাসান কেলি।

নারী ফুটবলের ইতিহাসে এটাই তাদের প্রথম শিরোপা। মেয়েদের ইউরোপ সেরার এবারের আসরে শুরু থেকেই ফেভারিট ধরা হয়েছিল ইংলিশদের। অবশেষে ফেভারিটদের মতোই ট্রফি উঁচিয়ে ধরল ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এই শিরোপা জয়ের সাক্ষী হলো, রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন্য দর্শক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত