আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হেরে রেফারিকে দুষলেন ক্রোয়েশিয়ার মডরিচ

হেরে রেফারিকে দুষলেন ক্রোয়েশিয়ার মডরিচ

গেল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে প্রথমবার ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন চূর্ণ হয়ে যায় লুকা মডরিচের। কাতারে জাতীয় দলের জার্সি গায়ে আরও একবার ইতিহাস গড়ার কাছাকাছি ছিলেন ক্রোয়াট এই তারকা। তবে আর্জেন্টিনার বিপক্ষে হেরে এবারও সেমিফাইনালের মঞ্চ থেকেই বিদায় নিতে হয়েছে ৩৭ বছর বয়সী এ তারকাকে। তার দল মেসিদের কাছে হেরেছে ৩-০ ব্যবধানে হেরে।

ম্যাচ হেরে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মডরিচ। রিয়াল মাদ্রিদ তারকা বলেন, 'যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা জিতেছে, তারা আমাদের থেকে ভালো দল ছিল, তারা অবশ্যই জয়ের দাবিদার। কিন্তু কিছু জিনিস সম্পর্কে আমার বলা উচিত, যা আমি সচরাচর বলি না।' এই ম্যাচে রেফারি হিসেবে ছিলেন ইতালির দানিয়েল ওরসাতো। ম্যাচের প্রথমার্ধে হুলিয়ান আলভারেজকে ফাউল করার কারণে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। যেটি নিয়েই নাখোশ এই ৩৭ বছর বয়সী মিডফিল্ডার। 'আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার দেখা সবচেয়ে বাজে রেফারিং। আমার কোন ভালো অভিজ্ঞতা নেই তার সাথে। ঐটা পেনাল্টি ছিল না।'

পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মডরিচ বলেন, 'আমি আর্জেন্টিনাকে খাটো করছি না, কিন্তু পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের তৃতীয় হওয়ার জন্য এখন লড়াই করতে হবে এবং জিততে হবে।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত