আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ফাইনালের মহারণে লড়াই হবে লরিস-মার্টিনেজেরও

ফাইনালের মহারণে লড়াই হবে লরিস-মার্টিনেজেরও

লড়াইটা হবে দুই দলের। এগারো জনের বিপক্ষে এগারো জনের লড়াই। তবে এর মধ্যেও এমন কিছু দ্বৈরথ থাকে যা ব্যবধান গড়ে দিতে পারে ফাইনালে। আর্জেন্টিনা না ফ্রান্স, কার জার্সিতে বসবে তৃতীয় তারকা সেটা ঠিক করে দিতে পারে লড়াইয়ের ভেতরের এই লড়াইগুলো। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের লড়াই কাল ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ফ্রান্স। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স নাম লেখানোর পর থেকেই আলোচনা চলছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ লিওনেল মেসিদের সামনে। পাশাপাশি বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর সুযোগও আছে আলবেসিলেস্তদের।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লড়াই হবে দুই দেশের গোলরক্ষকদের মধ্যেও। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ দারুণ খেলছেন। প্রতি ম্যাচেই দুর্দান্ত গোল সেভ করছেন। ফাইনালেও কিলিয়ান এমবাপ্পেরা বার বার পরীক্ষা নেবে তার।

অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে অন্যতম সেরা গোলরক্ষক ফ্রান্সের হুগো লরিস। চোখ ধাঁধানো পারফরম্যান্স তার। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে তিনি যেভাবে গোল সেভ করেছেন তাতে চমকে উঠেছে বিশ্ব। এজন্য তাকে বলা হয় 'সুইপার রক্ষক'। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে লরিসকে চাপে রাখবে মেসি-ডি মারিয়ারাও।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত