আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতেও মন খারাপ এমবাপ্পের

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতেও মন খারাপ এমবাপ্পের

ফাইনালে এরচেয়ে ভালো খেলতে পারতেন না কিলিয়ান এমবাপ্পে। এমনকি পুরো আসরেই দুর্দান্ত খেলেছেন ফ্রান্সম্যান এমবাপ্পে। বিশ্বকাপের এক আসরে আট গোল করেছেন তিনি। ফাইনালে হ্যাটট্রিক করে গড়েছেন রেকর্ড। আসরের সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। কিন্তু এমবাপ্পের মুখে হাসি নেই!

কীভাবে হাসবেন তিনি! দুর্দান্ত খেলে, কামব্যাকের গল্প লিখেও যে টানা দু’বার বিশ্বকাপ জেতা হয়নি তার। গোল্ডেন বুটের পুরস্কার তাই মলিন মুখে নিলেন ২৩ বছর বয়সী তরুণ। আসরের সেরা খেলোয়াড় হওয়া মেসি গোল্ডেন বল জিতেছেন। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। গোল্ডেন গ্লাভস জিতেছেন আলবিসেলেস্তে ‘বাজপাখি’ এমি মার্টিনেজ। তাদের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলতে হলো তার। কিন্তু এমবাপ্পে একটুও হাসলেন না। হয়তো হাসতে পারলেন না। তার আগে এককভাবে পুরস্কার জিতে পোজ দিতে হলো সেখানেও স্বপ্নভঙ্গের ধাক্কা চোখে মুখে পরিষ্কার।

এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সান্ত্বনা দিতে আসেন তাদের। সেখানেও মলিন মুখে এমবাপ্পে। অথচ বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। ৫৬ বছর পরে ফাইনালে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী জিওফ হার্স্ট যে কীর্তি গড়েছিলেন। এবার এমবাপ্পে তার পাশে নাম লেখালেন। বিশ্বকাপ ফাইনালে একমাত্র ফুটবলার হিসেবে চার গোল করার কীর্তি গড়েছেন। তবুও তিনি পরাজিত দলে!


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত