আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সহজ গ্রুপে আর্জেন্টিনা

সহজ গ্রুপে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সম্মানের কোপা আমেরিকার পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে। যেখানে কনমেবল থেকে ১০টি ও কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল অংশ নিবে। শুক্রবার (৮ ডিসেম্বর) মায়ামিতে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ড্র।}.

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সহজ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে চিলি ও পেরুকে পেয়েছেন লিওনেল মেসিরা। গ্রুপের অপর দল হিসেবে জায়গা করে নিবে হবে কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে যেকোনো এক দল।

আর্জেন্টিনা সহজ গ্রুপে পড়লেও কিছুটা কঠিন গ্রুপে পড়েছে ব্রাজিল। ‘ডি’ গ্রুপে কলম্বিয়া ও প্যারাগুয়েকে পেয়েছে সেলেসাওরা। তাদের সঙ্গে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল।

আসরের উদ্বোধনী ম্যাচে ২০ জুন আর্জেন্টিনা খেলবে কানাডা বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে। ১৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

কোপা আমেরিকা ড্র

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত