আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

সেমিফাইনালে বাংলাদেশ

সেমিফাইনালে বাংলাদেশ

আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এরপর জাপানকে হারায় টাইগার যুবারা। এবার শ্রীলঙ্কা উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। এই জয়ে সেমিফাইনালে নিশ্চিত করলো বাংলাদেশ।

 

বুধবার (১৩ ডিসেম্বর) ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। তবে দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায় তারা। ২৯ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার পুলিন্দা পেরেরা।

এরপর ক্রিজে আসা অধিনায়ক সিনেথ জয়াবর্ধনাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার রাভিশান ডি সিলভা। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান যুবারা।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষ ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ওয়াসি সিদ্দিকি নেন ৩টি উইকেট। এছাড়া মারুফ মৃধা ও মাহফুজুর রাব্বি নেন ২টি করে উইকেট।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই দলীয় ১ রানে সাজঘরে ফিরে যান ওপেনার জিসান আলম।

এরপর ক্রিজে আসা রিজওয়ানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। ৭৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৫ রানে ৩৯ বলে ৩২ রান করে আউট হন রিজওয়ান।

এরপর ক্রিজে আসা আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আশিকুর। ৫৭ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৩২ রানে ৪৪ বলে ১৮ রান করে ফিরে যান আরিফুল।

এরপর আহরার আমিনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আশিকুর। সাবলীল ব্যাটিংয়ে ১১৯ বলে শতক পূরণ করেন এই ব্যাটার। দলীয় ১৯২ রানে ২৩ বলে ২৩ রান করে আহরার আউট হন। এরপর শিহাব জেমসকে সঙ্গে নিয়ে ৫৫ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আশিকুর। ১৩০ বলে ১১৬ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখলো টাইগার যুবারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত