আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি

শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ রবিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এসএলসিকে নজরে রেখেছিল আইসিসি। এই সময়ে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়েছে তারা। ফলে এখন থেকেই তাদের ওপর আর কোনো নিষেধাজ্ঞা রাখছে না আইসিসি।

গত ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল।

এর আগে বিশ্বকাপ ব্যর্থতার কারণ দেখিয়ে এসএলসির সকল সদস্যকে বরখাস্ত করেছিলেন দেশটির তখনকার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ক্রিকেট বোর্ডে সরকারের এমন হস্তক্ষেপের পর নিয়ম অনুযায়ী এসএলসিকে বরখাস্ত করে আইসিসি।

যার সিদ্ধান্তে এত বড় শাস্তি পেয়েছিল দেশের ক্রিকেট বোর্ড, সেই রোশানকেও পরে শাস্তি দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বরে তাকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

নতুন ক্রীড়া মন্ত্রী হয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নেন হারিন ফার্নান্ডো এবং আইসিসির সকল নিয়ম মেনে পুনরায় ক্রিকেট চালিয়ে যেতে আইসিসির সহযোগীতা কামনা করেন। এরপর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে আইসিসি। এই সময়ে আর সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন না করায় এবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত