আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

জাকের-শামীমকে পাবেন ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার

জাকের-শামীমকে পাবেন ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জাকের আলি-শামীম পাটোয়ারীর স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হয়েছেন ইয়ান বিশপ। এ বছরের ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারটা এ দুজনেরই প্রাপ্য বলে মনে জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার।


বাংলাদেশর ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। গুড়াকেশ মোতির করা ওভারের প্রথম বল মিড উইকেটের উপর দিকে মারার চেষ্টা করেন জাকের। তবে টাইমিং না হয়ায় উচ্চতা কিংবা দূরত্ব কোনোটাই পাননি, সীমানায় দাঁড়িয়ে থাকা ফিল্ডার ওবেদ ম্যাকয়ের খানিকটা সামনে গিয়ে পড়ে বল। তখন ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন ম্যাকয়, তবে নিতে পারেননি। আঘাত পান হাতে।


ফিল্ডার বল জমাতে না পারায় জাকের ও শামিম দৌড়ে রান নেন। দ্বিতীয় রান নেওয়ার পর বুঝতে পারেন ফিল্ডার আঘাত পেয়ে মাটিতে শুয়ে আছেন। দুই ব্যাটার তখন সুযোগ থাকা সত্ত্বেও আর কোনো রান নেননি।

এ সময় ধারাভাষ্যে থাকা বিশপ ঘটনাকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনায় আইসিসির কাছে পুরস্কারের সুপারিশ করেছেন তিনি।


বিশপ লেখেম, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের ও শামীম রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত