আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে পেরেরা

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে পেরেরা

ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন লিটন দাস। তবে শেষ পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। রোববার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ হতে অধিনায়কের নাম প্রকাশ করা হয়। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন পেরেরা।
ঢাকা বেশ ভারসাম্যপূর্ণ দল উল্লেখ করে পেরেরা বলেন, 'আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে লোকাল তারকারা আছে। টিম মিটিং শেষ হলো এখন। আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব অন্য দলগুলোকে। অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না।'
​​​​​​​
লিটনকে নিয়ে ঢাকার অধিনায়ক বলেন, 'লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের এঙ্করিং রোলে থাকবে।'

এছাড়া লোকাল ক্রিকেটারদের নিয়ে পেরেরা বলেন, 'মোস্তাফিজ, লিটন আরও অনেকেই। লোকাল স্টার অনেকেই আছে। তারা সবখানেই ভালো খেলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেদের শতভাগ দেবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত