আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

হার্দিক বললেন, ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’

হার্দিক বললেন, ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’

চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদযাপনের সময় হঠাৎ করেই শোনা গেল সেই পুরনো, কিন্তু এখন ভাইরাল হয়ে ওঠা প্রশ্ন—‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।’ আর এইবার সেই কথাটি বললেন খোদ ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ম্যাচ শেষে যখন ভারতীয় ক্রিকেটাররা উদযাপন নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আইসিসি ও স্টার স্পোর্টসের হয়ে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছিলেন উপস্থাপক যতীন সাপরু। আনন্দঘন মুহূর্তে হার্দিক পান্ডিয়াকে উদযাপন নিয়ে প্রশ্ন করেন যতীন। উত্তরে মজা করে হার্দিক জানায়, ‘একজন প্লেয়ার লাইভ করছে আর প্রশ্ন করছে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।’

এই কথার রেশ ধরে যতীন স্মরণ করিয়ে দেন, ‘এই প্রশ্নটা তো বার্বাডোজে করেছিলেন যুজবেন্দ্র চাহাল।’
উল্লেখ্য যে, ২০২৩ বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের এক টিভি উপস্থাপক আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন আলীকে এই প্রশ্ন করেছিলেন। প্রশ্নটির ভাষা ও উচ্চারণে বিভ্রান্ত হয়েছিলেন ক্রিকেটাররা, কিন্তু সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

এরপর থেকেই এই বাক্যটি একটি রসিকতা হিসেবে ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। বিশেষ করে টি-টোয়েন্টি লিগগুলোর ফাইনালের পর খেলোয়াড়দের মুখে প্রায়ই শোনা যায় এই কথা। এমনকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরও এই বাক্য নিয়ে মজা করেছেন যুজবেন্দ্র চাহাল ও উপস্থাপক যতীন সাপরু। এইবার সেই ট্রেন্ডে যোগ দিলেন হার্দিক পান্ডিয়াও।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত