আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হামজার অভিষেক হবে জাতীয় স্টেডিয়ামেই

হামজার অভিষেক হবে জাতীয় স্টেডিয়ামেই

বাংলাদেশের জার্সিতে হামজা দেওয়ানে চৌধুরীর আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত মাসেই, ভারতের মাটিতে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমে নজর কাড়েন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। এইবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও, এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু।

জাতীয় স্টেডিয়াম এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে শেষ ধাপে রয়েছে সংস্কার কাজ। আজ রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনো বড় প্রতিবন্ধকতা দেখছেন না তিনি।

তিনি জানান, 'মাঠের কাজ প্রায় শেষ। তাবিথ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। বাফুফে ঘাসের কিছু কাজ করছে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও প্রায় শেষ। আশা করছি এক মাসের মধ্যেই মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। খেলায় কোনো সমস্যা দেখছি না।'

এইদিন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের সময় মাঠ পরিদর্শনে আসেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরি হ্যাপি এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তারা বলেন, বাফুফে মাঠের কাজ দ্রুত শুরু করতে চায়। সোমবার থেকেই মাঠ প্রস্তুতের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে এবং আগামী এক-দেড় মাসের মধ্যে মাঠ অন্য কাউকে বরাদ্দ না দিতে অনুরোধ জানানো হয়েছে।

মাঠ সংস্কারের পাশাপাশি ম্যাচ আয়োজনের অন্যান্য দিকও বিবেচনায় রেখেছে ফেডারেশন। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য নির্ধারিত ম্যাচ কমিশনারের কক্ষ নেই জাতীয় স্টেডিয়ামে। এছাড়াও ড্রেসিংরুমের আসন নিয়েও রয়েছে কিছু আপত্তি। এসব ফেডারেশন নিজ উদ্যোগেই সমাধানের চেষ্টা করছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত