আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মেসির গোলেই ম্যাচ ড্র করল মায়ামি

মেসির গোলেই ম্যাচ ড্র করল মায়ামি

লিওনেল মেসি মাঠে নামবেন কি না রহস্য রেখে দিয়েছিলেন হাভিয়ের মাচেরানো। সামনেই কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ‘বাঁচা-মরা’র ম্যাচ, তার আগে মেসি মাঠে নামবেন বলে নিশ্চয়তা দেননি ইন্টার মায়ামি কোচ। কিন্তু বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে মেসি টরন্টো এফসির বিপক্ষে খেললেন এবং গোলও করলেন।

যে গোল ইন্টার মায়ামিকে পিছিয়ে থাকা ম্যাচে সমতা এনে দিয়েছে। শেষ পর্যন্ত এনে দিয়েছে ১-১ সমতার এক পয়েন্টও।

আজ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। দ্বিতীয় মিনিটে মায়ামির তিন খেলোয়াড়ের মধ্যে থেকেই বল জালে পাঠিয়ে টরন্টোকে এগিয়ে দেন ফেদেরিকো বের্নারদেস্কি। জুভেন্টাসে খেলা এই সাবেক ইতালিয়ান উইঙ্গার অবশ্য বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেননি।

যোগ করা সময়ে পঞ্চম ও শেষ মিনিটে ১-১ করে ফেলেন মেসি। বক্সের মাথায় বল পাওয়ার পর ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি।

এইবারের এমএলএসে এটি মেসির চার ম্যাচে তৃতীয় গোল। আর ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪তম। আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৮৫৬টি।

সমতার প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে অবশ্য মায়ামি ও টরন্টো কোনো দলই গোল করতে পারেনি। মায়ামি মাঠ ছাড়ে মৌসুমে দ্বিতীয় ড্র নিয়ে। ৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। এখনো পর্যন্ত জয়হীন টরন্টো ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।

মায়ামির পরের ম্যাচ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে। গত সপ্তাহে প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হেরেছিল মায়ামি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত