আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

হত্যার হুমকি পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর

হত্যার হুমকি পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছিলেন গৌতম গম্ভীর। এরপরই ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও সাবেক তারকা ওপেনার।

‘আইসিস কাশ্মীর’ নামে একটি সশস্ত্র সংগঠন ইমেইলের মাধ্যমে এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। দুইবার ইমেইল পেয়েছেন গম্ভীর। বার্তা ছিল একটিই- ‘আই কিল ইউ’, অর্থাৎ ‘আমি তোমাকে হত্যা করব’।

গত বুধবার দুপুরে প্রথম ইমেইলটি পাওয়ার পর বিকেলেই আসে দ্বিতীয়টি। এই ঘটনায় গম্ভীর দ্রুতই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সেন্ট্রাল দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ কেও জানান ঘটনার বিস্তারিত।

গম্ভীর পুলিশকে অনুরোধ করেছেন তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ইমেইল পাঠানো হয়েছে এবং কে বা কারা এর পেছনে আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গম্ভীর বর্তমানে ভারতের জাতীয় দলের কোচ হলেও তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন। বর্তমানে তিনি দলটির সক্রিয় সদস্য। পুলিশের ধারণা, এই রাজনৈতিক ভূমিকার কারণেই হিটলিস্টে থাকতে পারেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালেও গম্ভীর হত্যার হুমকি পেয়েছিলেন। তখনও থানায় অভিযোগ করেছিলেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত