আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

‘দম্ভ দেখানো’ তাওহীদ হৃদয়ের আবারও শাস্তি

‘দম্ভ দেখানো’ তাওহীদ হৃদয়ের আবারও শাস্তি

যে তাওহীদ হৃদয়কে নিয়ে বিসিবিতে এত জল ঘোলা হলো, সেই হৃদয় আবারও শাস্তির মুখে পড়েছেন। এবার তার ওপর শান্তির খড়গ আরও চড়াও হয়েছে। গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নতুন করে শাস্তি পেয়েছেন। বিসিবির কোড অব কন্ডাক্ট ২.৮ ভঙ্গ করে এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হৃদয়। আগে তার পাশে সাত ডিমেরিট পয়েন্ট ছিল। নতুন করে পাওয়ায় সেটি হয়েছে আট। 

নিয়ম অনুযায়ী, ৮-১১ ডিমেরিট পয়েন্ট পেলে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। হিসাব অনুযায়ী, হৃদয় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। নতুন করে পাওয়া শাস্তির শুনানিতে অংশ নেননি মোহামেডানের এই অধিনায়ক। বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এদিকে শাস্তির বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবির টেকনিক্যাল কমিটি। 

এর আগে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদ ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছিলেন হৃদয়। সেই শাস্তির রেশ কাটতে না কাটতে নতুন করে শাস্তি পেলেন তিনি। মোহামেডান-গাজী গ্রুপ ম্যাচের ৩২.১ ওভারে ওয়াসি সিদ্দিকের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এই আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হৃদয়। তিনি হাত দিয়ে বোঝানোর চেষ্টা করেন, বল তার ব্যাটে লাগেনি। ডিপিএলে রিভিউ সিস্টেম না থাকায় কোনো ক্রিকেটার এমন ইঙ্গিত করতে পারেন না। সেটি করলে নিয়ম ভঙ্গ হিসেবে দেখা হয়। রিভিউ থাকলে ক্রিকেটাররা আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানাতে সেটি নিয়ে থাকেন। এর বাইরে কোনো ইঙ্গিত করার সুযোগ নেই। 

হৃদয়ের শাস্তি ইস্যুতে সরব হয়েছিলেন তামিম ইকবাল। তার হস্তক্ষেপে এই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছর পর্যন্ত নিয়েছিল বিসিবি। জানানো হয়েছে, আগামী ডিপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল খেলার সুযোগ পেয়েছিলেন হৃদয়। কিন্তু সেই ম্যাচেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত জানিয়ে নতুন করে শাস্তি পেলেন। নতুন শাস্তি শেষ পর্যন্ত বহাল থাকলে আগামী মঙ্গলবার মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। পাশাপাশি আগামী আসরের তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত