আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রোনালদোর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন তার ছেলে

রোনালদোর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন তার ছেলে

বাবার মতো ফুটবলার হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র। ছেলের সঙ্গে খেলার স্বপ্ন দেখেন সিআরসেভেন। চলতি বছরেই রোনালদো বলেছিলেন, ‘আমি আমার ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে।’

৪০ বছরে পা দিয়েছেন রোনালদো। তবে তার যে ফিটনেস, তাতে আরও দুই থেকে তিন বছর অনায়াসেই খেলতে পারবেন। এমনকি তার পারফরম্যান্সেও পড়েনি বয়সের ছাপ। মাঠ দাপিয়ে নিয়মিত গোল করছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।


রোনালদো জুনিয়র জাতীয় দল কিংবা ক্লাবের মূল দলে সুযোগটা পেয়ে গেলে তবেই স্বপ্ন পূরণ হবে ক্রিশ্চিয়ানোর। বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে লেফট উইঙ্গার হিসেবে খেলছেন জুনিয়র। চলতি বছরের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলেও ডাক পেয়েছেন তিনি। বয়সভিত্তিক এ দলের হয়ে চার ম্যাচ খেলে জুনিয়র গোলও পেয়েছেন।

নতুন খবর হলো, বয়সভিত্তিক দলের খেলায় এক ধাপ উন্নতি করেছেন রোনালদো জুনিয়র। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন তিনি। তুরস্কে ফেডারেশন কাপ সামনে রেখে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করা হয়। ২২ জনের দলে রোনালদো জুনিয়রকে রেখেছেন প্রধান কোচ ফিলিপে রামোস। 

অনূর্ধ্ব-১৬ পর্যায়ের জাতীয় দলভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন জুনিয়র। ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গ্রুপপর্বে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড।

গত মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ২ গোল করে শিরোপা জেতান রোনালদো জুনিয়র। এতেই খুব দ্রুত অনূর্ধ্ব-১৬ দলে তাকে অন্তর্ভুক্ত করা হলো। জাতীয় দলে ছেলের সঙ্গে রোনালদোর খেলার স্বপ্নপূরণ হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে জুনিয়র যে সঠিক পথেই এগোচ্ছেন, তা বলায় যায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত