আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ : আটক ৪০

সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ : আটক ৪০

সিলেটে জেলা ও মহানগর ছাত্রদলের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ মিছিল থেকে অন্তত ৪০ ছাত্রদলকর্মীকে আটক করেছে।

সিলেট মহানগর ছাত্রদল শনিবার বিকেলে নগরীর কাজিরবাজারের তোপখানা এলাকায় মিছিল বের করতে চাইলে এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে ছাত্রদলকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ এ সময় টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময় নগরীর গুলশান সেন্টার, রং মহলের সামনে ও মীরাবাজারে ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে।

ছাত্রদলের নেতারা অভিযোগ করে বলেন- কর্মীরা বিভিন্নস্থানে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। তারা আমাদের ওপর আতর্কিত লাঠিচার্জ করে ও কাঁদুনে গ্যাস ছুঁড়ে। এ সময় আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ মিছিল থেকে অন্তত ৪০ কর্মীকে আটক করে।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেন, ‘পুলিশের নির্বিচারে গুলিতে অনেককর্মী আহত হয়েছে। তাদের গোপন স্থানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে সিলেটে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। শনিবার বিকেলে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ তাদের তাড়িয়ে দেয়। এর মধ্যে কাজিরবাজারের তোপখানা এলাকার নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালালে বেশ কয়েকরাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এ কারণে এখন আর দলীয় কর্মকাণ্ড চালানো যাবে না। সেটি আমরা ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দিয়েছি।

উল্লেখ্য, ১৩ জুন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরমধ্যে বিদ্রোহী অংশও রাজপথে সক্রিয় রয়েছে। ইতোমধ্যে কর্মসূচি পালনে দুইপক্ষ মুখোমুখি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত