আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে ২টি ট্রাক ও ১টি পিকআপে পেট্রোলবোমা

সিলেটে ২টি ট্রাক ও ১টি পিকআপে পেট্রোলবোমা

সিলেট নগরীতে ট্রাক ও পিকআপ ভ্যানে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নগরীর সুবিদবাজার ও উপশহর এবং দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এই পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার দিকে এই পৃথক ঘটনাগুলো ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তার আগুন নেভানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়- রাত ৯টার দিকে নগরীর উপশহর সি ব্লক এলাকাস্থ একটি খেলার মাঠের পাশে পার্কিংরত  একটি ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।

এদিকে এর আগে রাত সাড়ে ৮টার দিকে টাইলস নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-০৯৫৬) সুবিদবাজার থেকে নবীগঞ্জে যাওয়ার পথে  ফাজিলচিশত এলাকা সংলগ্ন তারাদিন রেস্টুরেন্টের সামনে পৌঁছামাত্রই পেট্রোলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে পিকআপটির সামনের অংশ পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।

সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে একটি ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত