আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে গ্রুপিং দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী খুন

সিলেটে গ্রুপিং দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী খুন

সিলেট নগরীর উপশহরে  গ্রুপিং দ্বন্দ্বে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহরস্থ সরকারি তিব্বিয়া কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রলীগ কর্মী সীমান্তিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র হোসাইন আল জাহিদ। সে উপশহরের তেররতনের ২৬নং বাসার আবুল কালামের ছেলে।

জানা যায়, সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ গ্রুপের হাতে নিহত হন জাহিদ। সে ছাত্রলীগের উপশহরের সুমন গ্রুপের কর্মী ছিল। বৃহস্পতিবার বিকেলে তিব্বিয়া কলেজের সামনে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকা জাহিদের ওপর হামলা চালায় জাকারিয়া মাহমুদ গ্রুপের কর্মীরা। এ সময় হামলাকারীরা জাহিদকে একাধিক ছুরিকাঘাত করে। এ সময় জাহিদের সাথে থাকা আরো ৩-৪ জনও ছুরিকাঘাতে আহত হন।

রক্তাক্ত অবস্থায় জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এডভোকেট সালেহ আহমদ সেলিম সন্ধ্যা সাড়ে ৬টায় গণামাধ্যমকে জানান, বন্ধুবান্ধবের মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তেররতন এলাকার জাহিদ নামের এক ছেলে মারা গেছে। আমি এখন ওসমানী মেডিকেলে যাচ্ছি তাকে দেখতে।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধে জাহিদ নামের একজন খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত