আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটের প্রবীণ মুহাদ্দিস অধ্যাপক সিরাজুল হক-এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সিলেটের প্রবীণ মুহাদ্দিস অধ্যাপক সিরাজুল হক-এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, সিলেট সরকারী আলিয়া মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও হোস্টেল সুপার, আমার শ্রদ্ধেয় উস্তাদ, অধ্যাপক মাওলানা সিরাজুল হক ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ৫ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় রাত ১০.৫০মিনিটে  তাঁর নিজ বাসভবন দরগাহ মহল্লায় ইন্তেকাল করেছেন।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।মরহুমের দুই  ছেলে ও তিন মেয়ে।বড় ছেলে ও মেয়ে থাকেন লন্ডনে,মেজো মেয়ে থাকেন আমেরিকায় এবং ছোট ছেলে-মেয়ে থাকেন বাংলাদেশে।এছাড়াও হজরতের অনেক ছাত্র, মুহিব্বীন ও মুতাআল্লিকীন এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।মরহুমের নামাজে জানাজা ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা দরগাহে হজরত শাহজালাল রহ: মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 ক্রমেই সিলেটবাসী অভিভাবক শূন্য হয়ে পড়েছেন।বরেণ্য আলেমরা একে একে বিদায় নিচ্ছেন।পাড়ি জমাচ্ছেন পরকালের দিকে।যারা ছিলেন আলেম গড়ার কারিগর।ছিলেন ধর্মীয় অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব।তারা ছিলেন নতুন প্রজন্মের অনুসরণীয় ও সর্বজন শ্রদ্ধেয়।মাত্র কয়েক দিনের ব্যবধানে চলে গেলেন কওমি অঙ্গনের শীর্ষ আলেম,আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জী রহ: আর গত ৫ই ফেব্রুয়ারি সরকারী মাদরাসা অঙ্গনের অন্যতম মুহাদ্দিস মাওলানা সিরাজুল হকও চলে গেলেন না ফেরার দেশে।

উল্লেখ যে,মরহুম মাওলানা সিরাজুল হক দীর্ঘদিন ধরে কিডনি ও প্যারালাইসেস সহ অনেক অসুখে ভুগছিলেন।মাওলানা সিরাজুল হক দীর্ঘকালীন সিলেট সরকারী আলিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন।এর পুর্বে তিনি মাদরাসা-ই আলিয়া ঢাকায় দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতাও করেছেন। তাঁর জন্মস্থান সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গাঁরজুর গ্রামে।

এদিকে সিলেটের প্রবীণ শিক্ষাবিদ, অধ্যাপক মাওলানা সিরাজুল হকের ইন্তেকালে শোক জানিয়েছেন টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন সিলেট এর অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতার হোসাইন,সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ইয়র্ক বাংলা ম্যাগাজিন এর সম্পাদক মাওলানা রশীদ আহমদ, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা নিউইয়র্ক এর সেক্রেটারি জেনারেল জামীল আনছারী,হিউম্যানিটি ক্লাবের সেক্রেটারি আলম চৌধুরী প্রমুখ।নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত