আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিয়ানীবাজারের চারখাইয়ে হচ্ছে নতুন থানা

বিয়ানীবাজারের চারখাইয়ে হচ্ছে নতুন থানা

বিয়ানীবাজার, জকিগঞ্জ ও কানাইঘাট থানার অর্ন্তগত ৬/৭টি ইউনিয়ন নিয়ে চারখাই নামে নতুন থানা গঠনের প্রস্তাব নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। সম্প্রতি প্রস্তাবিত থানার জায়গা অধিগ্রহণ করার জন্য পরিদর্শন করেছেন সিলেট পুলিশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আবুল কালাম।

এসময় তাঁর সাথে সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদীপ্ত রায়, বিয়ানীবাজার সহকারি কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর, জকিগঞ্জ থানার ওসি মীর নাসির ও কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার উপজেলার তিন ইউনিয়ন এবং জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার দুইটি করে ইউনিয়ন নিয়ে প্রস্তাব করা হয়েছে চারখাই থানা।

প্রসঙ্গত, বিয়ানীবাজার উপজেলার আলীনগর ও চারখাই ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সদর থেকে সবচেয়ে দূরবর্তী হওয়ায় এক দশক পূর্বে চারখাইয়ে পুলিশ ফাড়ির স্থাপনের দাবি উঠে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে চারখাই ইউনিয়ন পরিষদের কয়েকটি কক্ষ নিয়ে অস্থায়ী পুলিশ ফাড়ি স্থাপন করা হয়। স্থানীয় অধিবাসীরা ইউনিয়নের বিপরীত পাশে জকিগঞ্জ সড়কের পাশ্ববর্তী স্থানে কিছু জায়গা পুলিশ ফাড়ির জন্য চিহ্নিত করেন। পুলিশ ফাড়ির জন্য চিহ্নিত করা ভূমি চারখাই থানার জন্য অধিগ্রহণ করা যায়কি না এ সম্ভাব্যতা যাচাই করতে পরিদর্শনে আসে জেলা পুলিশের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, চারখাইয়ে নতুন থানা গঠনের একটি প্রস্তাবনা রয়েছে। এর আলোকে ভূমি অধিগ্রহণের সম্ভাব্যতা দেখতে উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শনে আসেন।

শেয়ার করুন

পাঠকের মতামত