আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিসিক মেয়রের অনুরোধে প্রথম সাড়া দিলেন স্ত্রী

সিসিক মেয়রের অনুরোধে প্রথম সাড়া দিলেন স্ত্রী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অনুরোধে সাড়া দিয়ে নিজের কলোনির ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করলেন তার স্ত্রী শ্যামা হক চৌধুরী।

করোনা পরিস্থিতি বিবেচনায় সিলেট নগরের কুমারপাড়ায় নিজস্ব কলোনির বাসিন্দাদের এক মাসের ভাড়া মওকুফ করলেন তিনি।

শুক্রবার দুপুরে মেয়র আরিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে নগরীর বাড়ির মালিকদের ভাড়া মওকুফের অনুরোধ করেছিলাম। সেই অনুরোধে সাড়া দিয়েছে আমার স্ত্রী।

শ্যামা হক চৌধুরী জানিয়েছেন, আমার কলোনিতে প্রায় ১৮টি পরিবার থাকে। তারা সবাই নিম্নআয়ের মানুষ। করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটি দীর্ঘ হওয়ায় খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যায় পড়েছেন দরিদ্র মানুষ।

তিনি জানান, আমার স্বামী সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে কলোনির প্রত্যেক ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই কলোনিতে বসবাস করা পরিবারগুলোর কাছ থেকে এক লাখ টাকা ভাড়া আমরা নেব না।

এর আগে সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে বসবাসরত নিম্নমধ্যবিত্ত যেসব পরিবার বিভিন্ন বাসাবাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন, তাদের এক মাসের ভাড়াও মওকুফ করার জন্য বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি জানান, বাড়িওয়ালারা যদি এক মাসের ভাড়া মওকুফ করেন, তা হলে সিটি কর্পোরেশন তাদের প্রতি সম্মান জানিয়ে এক মাসের পানির বিল মওকুফ করবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত