আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেটের শামীমাবাদে ঘরে ঢুকে গৃহবধূ ধর্ষণ, গ্রেফতার দুই যুবক

সিলেটের শামীমাবাদে ঘরে ঢুকে গৃহবধূ ধর্ষণ, গ্রেফতার দুই যুবক

ছবি: এলএবাংলাটাইমস

সিলেটে এবার ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর রোডের একটি বাসায়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শামীমাবাদ এলাকার ওই বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার নারীর ঘরে ঢুকে কৌশলে তার দুই সহযোগীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের ঘটনার খবর পেয়ে গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে প্রধান অভিযুক্ত দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত