আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সামিউলের বাড়িতে চুমকি, অর্থ সহায়তা

সামিউলের বাড়িতে চুমকি, অর্থ সহায়তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ বুধবার সিলেটে

পিটুনিতে হত্যার শিকার হওয়া শিশু শেখ মো. সামিউল আলমের (রাজন) বাড়িতে গেছেন। এ সময়

অনুদান হিসেবে সামিউলের বাবা-মাকে এক লাখ টাকার চেক দেন তিনি।
উপস্থিত এলাকাবাসীদের উদ্দেশে মেহের আফরোজ চুমকি বলেন, রাজন একটি শিশুর নাম। ওই

শিশুটিকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার হত্যাকারীরা সে ছবি ফেসবুকে

ছড়িয়ে দিতে ভিডিও করেছে। হত্যাটাকে তারা আনন্দ হিসেবে নিয়েছে। এ পিশাচ হত্যাকারীদের

কোনো মাফ নেই।
এ সময় এলাকাবাসী প্রতিমন্ত্রীর কাছে সামিউল হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার আইন বা বিশেষ

ট্রাইব্যুনালে করার দাবি জানান।
আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে চুমকি বলেন, মামলার

কয়েক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
এ সময় প্রতিমন্ত্রী অনুদান হিসেবে সামিউলের বাবা ও মায়ের কাছে এক লাখ টাকার চেক দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সামিউলের ছোট ভাইয়ের পড়াশোনার জন্য প্রতি মাসে দুই হাজার টাকা

করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
এ ঘটনার খুনিদের আড়াল করতে পুলিশের সংশ্লিষ্টতার বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় কোনো পুলিশ খুনিদের আড়াল চেষ্টা

করছে বলে প্রমাণ পাওয়া গেলে তাঁকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

হবে।


শেয়ার করুন

পাঠকের মতামত