আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সিলেট সীমান্ত এলাকায় অজ্ঞাত রোগে দুই শিশুর মৃত্যু

সিলেট সীমান্ত এলাকায় অজ্ঞাত রোগে দুই শিশুর মৃত্যু

সিলেট সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর পল্লী এলাকায় অজ্ঞাত রোগে দুই শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. আজহারুল ইসলাম।তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে দুই শিশুর মৃত্যু হতে পারে।দুই শিশুর মৃত্যুতে রোগের কারণ অনুসন্ধানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রথীন্দ্র চন্দ্র দেবের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম কাজ করছে বলেও জানান সিভিল সার্জন। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়নের বিরাখাই গ্রামের হাবিবুর রহমানের দুই কন্যা ইফা বেগম (৫) ও লিপা বেগম (১০)। রোববার (৯ নভেম্বর) ভোররাতে মারা যায় লিপা এবং এর আগে শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২ টায় একই রোগে শিশু ইফা মারা যায়।এছাড়া নিহত দুই শিশুর মা ফাইমা বেগম (৪০) ও তার বোন শিল্পী বেগম (১৬) একই রোগে আক্রান্ত হয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে হঠাৎ করে দুইশিশু উপর্যূপরি বমি করে। এর ১৫/২০ মিনিটের মধ্যে মারা যায় ইফা এবং প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে লিপাও মারা যায়। তাদের বাড়ি দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিক শিশুদের হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়নি।এরই মধ্যে নিহত দুই শিশুকে দাফন করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

পাঠকের মতামত