আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি থেকে এক নারীর জবাইকৃত লাশ উদ্ধার

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি থেকে এক নারীর জবাইকৃত লাশ উদ্ধার

ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া
ইউনিয়নের সৈয়দপুর (পশ্চিমপাড়া) গ্রামে
প্রবাসীর বাড়ি থেকে এক নারীর জবাইকৃত
লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরিদা
বেগম (৩৫) ওই বাড়ির কেয়ারটেকারের
স্ত্রী। ঘটনার পর থেকে ফরিদার স্বামী
আলম মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ সোমবার বিকেলে লাশ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল
মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের
প্রবাসী সৈয়দ আছকির মিয়া স্বপরিবারে
লন্ডনে বসবাস করছেন। তার বাড়ি দেখাশুনার
জন্য মোহনগঞ্জ থানার শাহাজগালী
গ্রামের আলম মিয়াকে দায়িত্ব দেন। আলম
মিয়া স্ত্রী সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস
করছিলেন। সকালে প্রতিবেশীরা
দেখেন বাড়ির গেইট তালাবদ্ধ। ঘরের
কারো কোন সাড়া শব্দ নেই।
বেশ কিছু সময় অপেক্ষার পর তাদের সাড়া
শব্দ না পেয়ে পুলিশে খবর দিলে
জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ
মাইনুল জাকিরের নেতৃত্বে একদল পুলিশ
ঘটনাস্থলে গিয়ে আলমের স্ত্রী ফরিদা
বেগমের জবাই করা লাশ উদ্ধার করেন।
এসময় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের
চেয়ারম্যান আবুল হাসান উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান,
হত্যাকাণ্ডের পর থেকে মহিলার স্বামী
পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে স্বামী
আলম মিয়াই তার স্ত্রীকে হত্যা করে লাশ
ঘরে রেখে পালিয়ে গেছে।
তিনি জানান, কয়েকদিন আগে আলম তার মা ও
সন্তানদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে
দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত