আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মানসিক প্রতিবন্ধী মেয়েকে ‘গলা কেটে হত্যা’ করলেন মা!

মানসিক প্রতিবন্ধী মেয়েকে ‘গলা কেটে হত্যা’ করলেন মা!

সুনামগঞ্জে পৌরশহরে শারীরিক প্রতিবন্ধী ঘুমন্ত মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ‘মানসিক প্রতিবন্ধী’ মায়ের বিরুদ্ধে। মা-কে আটকও করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে শহরের হাজীপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় মা আছিয়া বেগমকে (৫৫) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ফারজানা আক্তার তাহেরা (২২) হাজীপাড়া এলাকার মৃত আমিজুল করিমের মেয়ে।

পুলিশ জানায়, হাজীপাড়া একালার একটি বাসায় নিজের মা-ই ঘুমন্ত ফারজানাকে হত্যার বিষয়টি পুলিশকে জানায় ভাই নূরে আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মা-কে আটক করে থানায় নিয়ে আসে। এসময় লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং হত্যায় ব্যবহৃত বটি (দা) জব্ধ করে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ জানান, বুধবার সকালে ঘটনাটি ঘটে। মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে জানা যায়, ২২ বছরের এই মেয়েটি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী।

করোনায় মেয়েটির বাবা মারা যাওয়ার পর মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্টে ছিলেন। মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে এমনটি ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত মাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে। সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান জানান, আলামত সুরক্ষায় বাড়িটি সিল করে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত