আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে নারী কৃষকদের অধিকার ও স্বীকৃতি বিষয়ে কর্মশালা

সিলেটে নারী কৃষকদের অধিকার ও স্বীকৃতি বিষয়ে কর্মশালা

খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অবদানের
স্বীকৃতি ও অধিকার সংরক্ষণে জাতীয়
প্রচারাভিযানের আওতায় আজ সোমবার
সিলেটে সাংবাদিকদের উদ্বুদ্ধকরণ
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক
উন্নয়ন সংস্থা অক্সফ্যামের সহায়তায়
গণমাধ্যম বিষয়ক সংস্থা সমষ্টি এটির
আয়োজন করে।
কর্মশালায় খাদ্য নিরাপত্তায় নারীর অবদান,
নারী কৃষকদের স্বীকৃতি ও অধিকার সুরক্ষায়
গণমাধ্যমের ভূমিকা, নারী কৃষকদের নিয়ে
গভীর প্রতিবেদন প্রণয়নের কলাকৌশল
ইত্যাদি বিষয়গুলো আলোচিত হয়।
কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে
কর্মরত ২২ জন সাংবাদিক অংশ নেন। এছাড়া
মৌলভী বাজারের নারী কৃষক জোছনা বেগম
তার সাফল্য, সমস্যা ও গণমাধ্যমের কাছে
নারী কৃষকদের চাহিদা নিয়ে
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয়
প্রচারাভিযানের প্রেক্ষাপট ও এর আওতায়
পরিচালিত কর্মকান্ড তুলে ধরে উপস্থাপনা
করেন অক্সফ্যামের সিনিয়র ক্যাম্পেইন
অফিসার মৌসুমী বিশ্বাস। প্রচারাভিযানের
আওতায় স্থানীয় পর্যায়ের কর্মকান্ড
সম্পর্কে জানান প্রচেষ্টা’র প্রকল্প
ব্যবস্থাপক ফেরদৌস আলম।
কর্মশালা পরিচালনা করেন সমষ্টির
পরিচালক মীর মাসরুর জামান ও রেজাউল হক।
কর্মশালা সমন্বয় করেন দৈনিক বর্তমান-এর
ব্যুরো প্রধান এবং ডেইলি সিলেট ডট কম-এর
প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী।
কর্মশালায় জানানো হয়, ২০১১ সাল থেকে
খাদ্য অধিকার, জলবায়ু অভিযোজন,
অর্থনৈতিক ন্যায্যতার দাবিতে
অক্সফ্যামের বৈশ্বিক প্রচারাভিযান ’গ্রো’
পরিচালিত হচ্ছে। গ্রো-এর আওতায় নারী
কৃষকদের নিয়ে প্রচারাভিযানটি চলছে।
প্রচারাভিযানে অন্যান্য কর্মসূচির
পাশাপাশি সাত বিভাগে সাংবাদিকদের
জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করা
হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত