আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট, ফ্লাইট উঠানামা বন্ধ

ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট, ফ্লাইট উঠানামা বন্ধ

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে একটি বিমানের চাকা ব্লাস্টের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাকা ব্লাস্ট হয়। বিমানে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এ ঘটনার পর সিলেট ওসমানী বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ।

তিনি বলেন, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোইং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নম্বরের ওই ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১ হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।।

তিনি আরও জানান, এসময় কিছুটা আতংক ছড়িয়ে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। রানওয়েতে রেখে বিমানের চাকা মেরামত চলছে। পরে সেটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বলেও জানান তিনি। বর্তমানে অন্যান্য ফ্লাইটও উঠানামা বন্ধ রয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত