আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুলিশের হামলায় আহত সিলেটভিউ’র ঢাকা অফিস ইনচার্জ

পুলিশের হামলায় আহত সিলেটভিউ’র ঢাকা অফিস ইনচার্জ

রাজধানীর ধানমন্ডি এলাকায় দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় কয়েকজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার ছবি তুলতে গিয়ে পুলিশের মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। তার নাম খলিলুর রহমান স্টালিন। তিনি ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক, ও সিলেটভিউ২৪ডটকম-এর ঢাকা অফিস ইনচার্জ।

সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় কয়েকজন ছাত্রকে গাড়িতে তোলার ছবি তুলতে গেলে পুলিশের হেনস্তার শিকার হন তিনি। ডিলিট করে দেওয়া হয় তার ফোনে ধারণ করা ভিডিও। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডি-৪ নম্বরের পিবিআই হেডকোয়োর্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক লতিফ রানা জানান, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলন কাভার করতে যাচ্ছিলেন খলিল। ওই সময় পুলিশ কয়েকজন ছাত্রকে মারধর করে গাড়িতে তুলছিল। বিষয়টি দেখে খলিল ভিডিও ও ছবি ধারণের চেষ্টা করেন। ওই সময় পেছন থেকে একজন পুলিশ সদস্য কলার ধরে খলিলের আইডি কার্ড ও মোবাইল ফোন কেড়ে নেয়।

খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও ওই পুলিশ সদস্য কোনো কথা না শুনে তাকে গাড়িতে তোলেন। তখন আমি ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ইনামুল হক রুপম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পরে পুলিশকে বাধা দিয়ে খলিলকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাই। একপর্যায়ে পুলিশ সদস্যরা খলিলকে ছেড়ে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে যান।

সাংবাদিক লতিফ আরও জানান, খলিলকে মারধর করে গাড়িতে তোলার সময় চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান সেই ভিডিও ধারণ করার জন্য এগিয়ে গেলে তাকে বাধা দেওয়া হয়। এরপর সাংবাদিক এনামুল হক রুপম পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে মোবাইল ফোনটি নেন।

ভুক্তভোগী সাংবাদিক খলিল জানান, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্র ধরে কিছু ছাত্র দৌড়াচ্ছিলেন। ওই সময় কিছু ছাত্রকে মারধর করে গাড়িতে তুলছিল পুলিশ। ওই সময় তিনি পিবিআইয়ের সংবাদ সম্মেলন শেষ করে বের হচ্ছিলেন।

ছাত্রদের মারধর করে গাড়িতে তোলার দৃশ্য দেখে তিনি ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন‌‌। কিন্তু কয়েকজন পুলিশ সদস্য তাকে বাধা দেয় এবং মারধর করে। এরপর তারা আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেয়। সাংবাদিক পরিচয় দিলেও পুলিশ সদস্যরা কথা না শুনে তাকে মারধর করেন এবং ফোনে ধারণ করা ভিডিও ডিলিট করেন। সাংবাদিককে মারধরের বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ইকরাম হোসেন বলেন, ‘এমন ঘটনা এখনো শুনিনি। ওই এলাকার কোনো পুলিশ সদস্য আমাকে বিষয়টি অবগত করেনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত