আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

সিলেটে ফের ‘মুখোমুখি’ আ.লীগ-বিএনপি

সিলেটে ফের ‘মুখোমুখি’ আ.লীগ-বিএনপি

দুই সপ্তাহের ব্যবধানে সিলেটে ফের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি। আজ শনিবার কাছাকাছি সময়ে মাত্র আধা কিলোমিটার দূরত্বে কর্মসূচি নিয়ে রাজপথে থাকবেন দল দুটির নেতা-কর্মীরা। এ নিয়ে জনমনে উদ্বেগ আছে।জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল। সেদিন আওয়ামী লীগও শান্তি সমাবেশ আহ্বান করে। বিএনপির সমাবেশ রেজিস্ট্রারি মাঠে আর আওয়ামী লীগের সমাবেশ চৌহাট্টায় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

আজ শনিবার মহানগর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচি রয়েছে। বেলা ২টায় চৌহাট্টা এলাকা থেকে এই পদযাত্রা শুরু হওয়ার কথা। আর বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে রয়েছে মহানগর আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি।

বিএনপি নেতারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের দমন-পীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ ১০ দফা দাবি বাস্তবায়নে দেশের ১১টি মহানগরে আজ পদযাত্রা কর্মসূচি রয়েছে বিএনপি। সিলেট নগরীর চৌহাট্টা এলাকাস্থ আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মহানগর বিএনপির পদযাত্রা শুরু হবে। তবে নির্ধারিত সময় ২টা থাকলেও পদযাত্রা শুরু হতে আরও কিছু সময় বিলম্ব হবে।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পদযাত্রাটি চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট এলাকা হয়ে কিনব্রিজ পাড়ি দিয়ে দক্ষিণ সুরমায় গিয়ে শেষ হবে। পদযাত্রার শেষে সংক্ষিপ্ত সমাবেশ হবে।

পদযাত্রা কর্মসূচি সম্পর্কে নগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী বলেন, ‘পদযাত্রা কর্মসূচি সফলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাজার হাজার মানুষ এতে যোগ দেবেন।’ তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, বিএনপি কর্মসূচির দেখাদেখি আওয়ামী লীগও কর্মসূচি দিচ্ছে।’

এদিকে, দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির’ প্রতিবাদে আজ বিকাল ৩টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে মহানগর আওয়ামী লীগ। বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে শুরু হবে এই কর্মসূচি। এতে নগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখবেন।

কর্মসূচি সম্পর্কে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী অপশক্তি গোষ্ঠীর অপরাজনীতির বিরুদ্ধে এই মানববন্ধন হবে। এতে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।’ তিনি বলেন, ‘আমরা সংঘাতের রাজনীতি করি না। আমাদের রাজনীতি শান্তিপূর্ণ। আমাদের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে শেষ হবে। তবে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত