আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এয়ার অ্যাস্ট্রা সিলেটে ফ্লাইট চালু করছে বৃহস্পতিবার

এয়ার অ্যাস্ট্রা সিলেটে ফ্লাইট চালু করছে বৃহস্পতিবার

দেশের বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা ও সিলেট থেকে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৫ টাকা।

শনিবার এয়ার অ্যাস্ট্রার জনসংযোগ বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম এবং কক্সবাজারের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের গন্তব্য সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম এবং কক্সবাজারে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার মাত্র তিন মাসের মধ্যে নতুন এই গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করছে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ মিনিট ও রাত ৮টায় এবং সিলেট থেকে যথাক্রমে দুপুর ৩টা ও রাত ৮টা ৫০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।

এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, ‘মাত্র তিন মাসের মধ্যে এয়ার অ্যাস্ট্রা’র বহরে তৃতীয় এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ যুক্ত হওয়ায় আমরা আমাদের নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারছি। আশা করি সম্মানিত যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।’ এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত