আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বালাগঞ্জে খাল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বালাগঞ্জে খাল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

সিলেটের বালাগঞ্জে খাল থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে নুরপুর গ্রাম সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সুমাইয়া বেগম উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে ও বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুল ও প্রাইভেটের জন্য বুধবার সকাল ৮টার দিকে সুমাইয়া বাড়িতে থেকে বের হয়। কিন্তু দুপুরে সুমাইয়ার মা স্কুলে গিয়ে মেয়েকে পাননি। বার্ষিক মিলাদের দাওয়াত থাকায় স্কুলে গিয়েছিলেন তার মা।

এদিকে, স্কুল ছুটির পরও সুমাইয়া বাড়ি না ফেরায় উদ্বীগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা নুরপুর গ্রাম সংলগ্ন খালের পারে তার স্কুল ব্যাগ ও জুতা পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন এসে খালের ঝোপ-ঝাড়ের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখেন। এসময় পুলিশকে খবর দিলে বালাগঞ্জ থানাপুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বা কীভাবে হত্যা করা হয়েছে তা বের করার চেষ্টা চলছে।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত