আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হজ ফ্লাইটের উদ্বোধন : সিলেট থেকে ৩৪৬ জন যাত্রী নিয়ে গেল

হজ ফ্লাইটের উদ্বোধন : সিলেট থেকে ৩৪৬ জন যাত্রী নিয়ে গেল

সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখান থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

শনিবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি ৩৪৩১ আজ শনিবার (৩ জুন) সকাল ১১টা ৫৪ মিনিটে ৩৪৬ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি মদিনা পৌঁছবে স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে। এ বছর সিলেট-জেদ্দা রুটে ৫টি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

শনিবার (৩ জুন) সকালে সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হজযাত্রীদের পাশাপাশি বিমান, সিভিল এভিয়েশন, হাব ও আটাবের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা হোল্ডিং লাউঞ্জে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য ডেডিকেটেড ফ্লাইট চালু করায় বিমান কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানান।

এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হজব্রত পালনের জন্য পবিত্র ভূমি সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে মোট ১৬২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআরের পাশাপাশি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহৃত হচ্ছে। বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২২ শে জুন ২০২৩ তারিখ।

বিমান ২০১৮ সালে ৬২ হাজার ৭৯৬ জন, ২০১৯ সালে ৬৬ হাজার ২৮৬ জন ও ২০২২ সালে ৩০ হাজার ৩৬১ জন হজযাত্রী পরিবহন করেছিল। ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে বাংলাদেশ থেকে হজযাত্রা বন্ধ ছিল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত