আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শান্তির নগরী হবে সিলেট: আনোয়ারুজ্জামান চৌধুরী

শান্তির নগরী হবে সিলেট: আনোয়ারুজ্জামান চৌধুরী

আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট একটি আধ্যাত্মিক নগরী। এই নগরী হবে সবার জন্য শান্তির নগরী। এখানে কোন ছিনতাইকারী বা চাঁদাবাজ সন্ত্রাসীর কোন ঠাঁই হবেনা। কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের প্রাণের সিলেট অসম্মানিত হউক আমরা তা চাইনা।

তিনি বলেন, আমি জানি আপনারা এখানে কঠোর পরিশ্রম করে জীবন ও জীবিকা নির্বাহ করেন। কিন্তু কিছুসংখ্যক সন্ত্রাসী ও চাঁদাবাজের কারণে আপনারা শান্তিতে নেই। ২১ তারিখ আমি মেয়র নির্বাচিত হলে কেউ আপনাদের বিরক্ত করার সাহস পাবেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কিছু মানুষের কারণে আমরা আমাদের আধ্যাত্মিক নগরীর বদনাম হতে দিতে পারিনা।

আনোয়ারুজ্জামান আরও বলেন, আমি নির্বাচিত হলে নগরীর জলাবদ্ধতা, মশার উপদ্রব মোকাবেলায় কার্যকর পদপেক্ষপ গ্রহণ করবো। সুরমা ড্রেজিং হবে, সিলেট- ঢাকা রেল যোগাযোগও উন্নত হবে এবং দ্রুত গতির ট্রেনের ব্যবস্থা করা হবে। সুরমা নদী খনন করে আমরা নদীর নাব্যতা ফিরিয়ে আনবো। সবমিলিয়ে অবশ্যই সিলেট মহানগরী সবার জন্য একটি শান্তির নগরী হবে- ইনশাল্লাহ।

তিনি বুধবার রাতে সিলেট সিটি করপোরেশনের তেররতনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রঞ্জিত সেকার, দফতর সম্পাদক জগলু চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদকরএড. আব্বাস উদ্দিন,সাবেব প্যানেল মেয়র মো: শাহজান,মহানগর আওয়ামী লীগের সদস্য এড. ফখরুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদারসহ নেতৃবৃন্দ।

এদিকে তিনি রাতে নগরীর হাওয়া পাড়া এলাকাবাসীর সাথে মতবিনিময়,মদিনা মার্কেটে এলাকায় নির্বাচনী পথসভা ও দক্ষিণ সুরমার খোজারখলা এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত