আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, ভারী বৃষ্টির আভাস

সিলেটে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, ভারী বৃষ্টির আভাস

সিলেটে কয়েক দিনের বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে। যদিও কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। সিলেটে আরও কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সিলেটে টানা কয়েক দিন ধরে নদ-নদীর পানি বাড়ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। শুক্রবার সকাল ৯টায় সেখানে পানি বিপৎসীমার দশমিক ৫৫ সেন্টিমিটার নিচে ১২ দশমিক ২০ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে গতকাল বৃহস্পতিবার সকালে ১০ দশমিক ৬১ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। নদীর সিলেট পয়েন্টে গতকাল ৮ দশমিক ৫৮ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হলেও আজ সকালে ৯ দশমিক ৩৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পাউবো সূত্র আরও জানায়, কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। আজ সকালে সেখানে পানি প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ৮২ সেন্টিমিটারে। এর আগে গতকাল সকালে ৮ দশমিক ৬৮ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। নদীর শেরপুর পয়েন্টে ৫ দশমিক ৩০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। পিয়াইন নদের জাফলং পয়েন্টে গতকাল সকালে ১০ দশমিক ১৩ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হলেও আজ সকালে তা ১০ দশমিক ৯৪ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে আজ সকালে ১১ দশমিক ৬৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গতকাল সকালে ১০ দশমিক ৪০ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১৩৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২২ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেটে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে তিনি জানান। এদিকে গতকাল জেলা দুর্যোগ কমিটির সভা করে সিলেটে বন্যা পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেটের বিভিন্ন আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত